শালবনির গ্রামে গ্রামে চারাগাছ বিতরণ
দি নিউজ লায়নঃ অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে জঙ্গল মহল উত্তরণ মঞ্চের পক্ষ থেকে পথচলতি মানুষ এবং বাড়ি বাড়ি গিয়ে চারা গাছ বিতরণ কর্মসূচি রবিবার পালন করা হয়।এর পাশাপাশি ছাত্র ছাত্রীদের মধ্যে চারাগাছ বিতরণ ও অরণ্য সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শোভন দাস,রিন্টু দাস,চন্দন সিং,কৈলাস মহাদন্ড,সঞ্জয় মানা প্রমুখ। সংস্থার পক্ষে জগন্নাথ পাত্র জানান,পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা দিতে তাঁরা এই কর্মসূচি গ্রহণ করেছেন। তিনিআরো বলেন যে করোনা পরিস্থিতির জন্য মানুষ বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারছে না। ঠিকভাবে রাস্তায় যানবাহন চলছে না। তাই সংগঠনের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে মানুষের হাতে চারাগাছ তুলে দেওয়ার পাশাপাশি সেই চারাগাছকে লাগিয়ে বড় করার আহ্বান জানানো হয়। তাদের এই উদ্যোগে খুশি শালবনি ব্লকের বিভিন্ন গ্রামের গ্রামবাসীরা।

Post a Comment